নীলফামারীতে সেচ ক্যানেলের জায়গায় পলিথিন কাশের ছন তৈরী ঝুপড়ী ঘড়ে ২৫টি পরিবারের ঠাঁই 

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ডুমুরিয়া মাইজালি পাড়ার ২৫টি ভূমিহীন অসহায় পরিবার অন্যের ভিটেমাটি থেকে বিতাড়িত হয়ে ২ যুগ ধরে বেদে পল্লীর মত সংসার পেতেছেন বড়ভিটা জুরাবান্দা ডালিয়া তিস্তা ব্রিজ সংলগ্ন সেচ ক্যানেলের জায়গায়। 
নেই তাদের জায়গা জমি, পাইনি কোন সরকারী অনুদানের ঘড়। কাশের ছন, পলিথিনের বেড়া, ছাউনির জীর্ণশীর্ণ ছাপড়া ঘড়ে কাটছে তাদের কষ্টের জীবন। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেচ ক্যানেলের জায়গায় ভূমিহীন পরিবারের জরাজীর্ণ বসবাস। উচ্ছেদের ভয় আর দরিদ্রতার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন তারা। সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে জরাজীর্ণ ঘড়ে ঠিকমতো ঘুমাতে ও পারেননা, কারণ বর্ষার পানিতে পরিবারগুলো নাস্তানাবুদসহ পোকা মাকড়ের ভয়, শীত মৌশুমে হুহু করে ঘড়ে ঢুকে হিমেল বাতাস, এমন আতস্কে নির্ঘুম রাত কাটে তাদের। ঝড় বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যুদ্ধ করে জীবন কাটাচ্ছেন তারা। এরাও দেখেছিলো মুজিবর্ষে নতুন ঘড়ের স্বপ্ন। কিন্তু ওই ইউনিয়নে কোন আশ্রয়নের ঘড় নির্মাণ না করায় তাদের স্বপ্ন রয়ে গেছে অধরায়।
বড়ভিটা জুড়াবান্দা ক্যানেল পাড়ের তহিজ উদ্দিন (৭০) ও নুরবানু দম্পতি জানান, অন্যের ভিটেমাটি থেকে বিতাড়িত হয়ে জীবন বাচাঁর তাগিদে ২ যুগ ধরে সেচ ক্যানেলের জায়গায় ছনকাশ, পলিথিন, ফাররার ধাপড়ি-ধুপড়ি  দিয়ে জীর্ণশীর্ণ  ঘড়ে এক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে কোন রকমে বেঁচে আছি। এদিকে পানি উন্নয়ন বোর্ড তাদের জায়গায় থেকে ঘড় সরানোর জন্য বার বার নোটিশ দিচ্ছে। কিন্তু  এই মুহূর্তে ঘড় সরে আমরা যাব কোথায়। মুজিবর্ষে অনেকেই প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন। আমরা ভূমিহীন হয়েও আমাদের কপালে জোটেনি সরকারের এই ঘড়।
বাজেডুমুরিয়া ক্যানেলের বাজারের  অসহায় ভূমিহীন ষাটোর্ধ্ব কারিমা জানান, পলিথিনে মোড়ানো ঘড়টি এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। শীতকালে ভাঙ্গা ঘড়ের চালা দিয়ে কুয়াশায় ভিজে যায় শরীর ও বিছানাপত্র। বর্ষাকালে আকাশে মেঘ দেখলে দৌড় দিতে হয় অন্যের বাড়িতে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম বলেন, মুজিবর্ষে এ উপজেলায় ৩১০জন ভূমিহীন পরিবারকে পূর্ণবাসিত করা হয়েছে। কিছু দিনের মধ্যে আরো বরাদ্দ আসবে, পর্যায় ক্রমে খাস জমি উদ্ধার করে ভূমিহীন-গৃহহীন পরিবারকে পূর্ণবাসিত করা হবে।