আল-আমিন, নীলফামারী: প্রায় ১০ লাখ মানুষের সরকারি চিকিৎসা কেন্দ্র নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের দুইটি এ্যাম্বুলেন্সই অকেজো হয়ে সাত মাস ধরে পড়ে আছে। ফলে জরুরী প্রয়োজনে রোগী পরিবহণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগিসহ স্বজনদের। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বেসরকারি এ্যাম্বুলেন্স সার্ভিস নিতে হচ্ছে। সবচেয়ে বেশী অসুবিধায় পড়েছে দুঃস্থ অসহায় রোগীরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০০৩ সালে কেনা জাপানী মিৎসুবিশু কোম্পানির এ্যাম্বুলেন্সটির ইঞ্জিন বিকল। আর ২০১৬ সালে কেনা ভারতীয় টাটা কোম্পানির অপর এ্যাম্বুলেন্সটির পাম্পের সমস্যা ও টায়ার নষ্ট। ১৮ বছর ও ১১ বছর বয়সী এ্যাম্বুলেন্স দুইটি হাসপাতালের গ্যারেজে ফেলে রাখা হয়েছে। কতৃপক্ষের মেরামতের নেই কোন উদ্যোগ। সাত মাস ধরে অকেজো হয়ে পড়ে আছে গ্যারেজে।
গোপন সুত্রে জানা যায়, বেসরকারি ও ব্যক্তিগত এ্যাম্বুলেন্স মালিক চক্রের সাথে গোপন আতাতের কারনে এমন অবস্থা বলে অভিযোগ এলাকাবাসির। হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক সোহেল আহমেদ জানান, প্রতিদিনই ৫-১০ জন রোগীকে খারাপ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ বা দিনাজপুর মেডিকেল কলেজে নিয়ে যেতে হয়। রংপুর-দিনাজপুর রোগী পরিবহণে আমাদের সরকারী ভাড়া ৯০০ টাকা। আর বেসরকারি এম্বুলেন্স ১ হাজার ২শ’ থেকে দেড় হাজার টাকা নেয়। এতে রোগীদের বাড়তি খরচ করতে হয়। সরকারী এ্যাম্বুলেন্স পড়ে থাকায় রোগিদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
সিন্ডিকেটের কারনে ইচ্ছেকৃতভাবেই এ্যাম্বুলেন্স মেরামতে গড়িমসি করা হচ্ছে এমন অভিযোগ অস্বীকার করে সৈয়দপুর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নবিউর রহমান বলেন, এ্যাম্বুলেন্স দুইটি চার-পাঁচ মাস হলো বিকল হয়েছে। মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম মহোদয়ের ডিও লেটার নিয়েও কাজ হচ্ছে না। কবে নাগাদ অর্থ বরাদ্দ পাওয়া যাবে সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। তবে বাজেট পেলেই মেরামত করা হবে। তখন আর কোন সমস্যা হবেনা।
অথচ হাসপাতালের দুইটি এ্যাম্বুলেন্সই বিকল হওয়ায় সেবা থেকে বি ত হচ্ছেন রোগীরা। তাই দ্রæত এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছেন সৈয়দপুরবাসী। জানতে চাইলে নীলফামারী সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবির বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। ওই হাসপাতালে একজন তত্বাবধায়ক আছেন তিনি ভাল বলতে পারবেন।
উল্লেখ্য যে, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নীলফামারী সদর, দিনাজপুরের চিরিরবন্দর, পার্বতীপুর, খানসামা উপজেলার প্রায় ৫ লাখ মানুষ চিকিৎসা সেবা নেয়। একারনে হাসপাতালটি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় বিশেষ বিবেচনায় ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে।


