আল-আমিন, নীলফামারী: নীলফামারীর ডিমলায় ছাতনাই কলোনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়মে লিখিত অভিযোগ করেছেন অভিভাবক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পাঁচ সদস্য।
ম্যানেজিং কমিটির সদস্যদের লিখিত অভিযোগের তথ্য অনুযায়ী জানা গেছে গত ৪ জানুয়ারী বিদ্যালয়ের শুন্য পদ পুরণে একজন অফিস সহায়ক ও একজন নৈশ প্রহরী নিয়োগ প্রদান করা হয়। উক্ত নিয়োগের নামে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেন ও প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ খান মিন্টু মনগড়া প্রার্থীদের নিয়োগ দিয়ে মোটা অংকের টাকা বাণিজ্য করেছেন। উক্ত নিয়োগ বাণিজ্য বৈধতা করনের জন্য প্রধান শিক্ষক ও সভাপতি সু-কৌশলে স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বলে আমাদের কাছে রেজুলেশন খাতায় সহি স্বাক্ষর নেন।
এদের মধ্যে সদস্য রাবিয়া বেগম ও আবু সাঈদকে আলোচনা আছে মর্মে বাড়িতে ডাকিয়া নিয়ে সভাপতি ও প্রধান শিক্ষক বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি প্রদান করিয়া রেজুলেশন খাতায় স্বাক্ষর নেন। পরবর্তীতে আমরা জানতে পারি যে কমিটির শেষ মুহুর্তে উন্নয়ন মুলক কাজ নয় নিয়োগ বাণিজ্য বৈধ করনের জন্য তারা উভয়ে একত্র হয়ে আমাদের কাছে স্বাক্ষর নিয়েছেন। আমরা অবিলম্বে এ নিয়োগ বাতিল করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন ও সুষ্ঠ তদন্তের জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, বর্তমানে আমি এখন আর সভাপতি পদে নেই। গত ০৮ জানুয়ারী থেকে নিয়মিত কমিটির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।
প্রধান শিক্ষক আব্দুল লতিফ খান মিন্টু বলেন, ৪ জানুয়ারী ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়ে নিয়োগনীতি মালা অনুযায়ী নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। নিয়োগ পরীক্ষায় নির্বাচিত প্রার্থী ৬ জানুয়ারী যোগদান করে কর্মরত আছে। তিনি আরও বলেন আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা উদ্দেশ্য প্রনোদিত ও বানোয়াট।
জানতে চাইলে ডিমলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম বলেন এ বিষয়ে এখন ও কোন অভিযোগ পাইনি।


