আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার অসহায় দুঃস্থদের মাঝে ২০২১-২২ অর্থবছরের ভিজিডি কার্ড বিতরন নিয়ে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে। চুরান্ত এম,আই,এস তালিকায় নাম থাকলেও দীর্ঘ ৭ মাস ধরে ভিজিডির চাল পায়নি তারা। তাদের চাউল তুলে ভাগবাটোয়ারা করে খাচ্ছেন গোমনাতী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ।
এমনই অভিযোগ নিয়ে শনিবার (১১ সেপ্টেম্বর/২১) বিকালে জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে চেয়ারম্যানের উপযুক্ত শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে ৫ নং ওয়ার্ডের মর্জিনা বেগম, সুমনা আক্তার, নাজেমা বেগম ও ৬ নং ওয়ার্ডের মারজানা বেগম ও বিলকিছ বেগম, গোলাপী বেগম ও বিউটি বেগম।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, কার্ডের জন ৬ হাজার টাকা ঘুষ দিয়েছি। এখন কার্ডও নাই,চাউল ও নাই। চেয়ারম্যানের কাছে গেলে তিনি বলেন তোমার কার্ড হয় নাই। আমাদের কার্ডের চাউল কোথায় যায়? আমরা আমাদের চাউল ফিরত চাই। সেইসাথে ওই চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদের উপযুক্ত শাস্তি চাই।
সংবাদ সম্মেলনে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল ইসলাম বলেন, ইউনিয়নে ভিজিডির ৩৮২ টি কার্ডের মধ্যে আমার ওয়ার্ডে ৫৩ টি কার্ড বরাদ্দ থাকলেও চেয়ারম্যান আমাকে মাত্র ১৪ টি কার্ড দেয়। দাপ্তরিক কাজের জন্য সব কার্ড জমা নিলেও ৩ টি কার্ড অজ্ঞাতকারণে তার কাছে রেখে দেয়। পরবর্তিতে দেখা যায় তাদের সকল কাগজ পত্র ঠিক থাকলেও চাউল পাওয়া থেকে বি ত হচ্ছেন তারা। আমি বেশ কয়েকবার চেয়ারম্যানকে শুপারিশ করার পরেও তাদের কার্ডগুলো ফেরত দেয় নাই।
অপরদিকে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন দুলাল বলেন, আমি মাত্র ৬ টি কার্ড পাই। বাকি সব কার্ড বৈধ অবৈধভাবে চেয়ারম্যান নিজেই বিতরণ করেছে। কিন্তু আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত আমার ওয়ার্ডের ৪ জনের কার্ড চেয়ারম্যান দেয় নাই। তারা গত ৭ মাস ধরে ভিজিডির চাউল পাওয়া থেকে বি ত। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে চেয়ারম্যানের এই অনৈতিক কার্যকলাপকে আমরা তীব্র নিন্দা জানাই। সেইসাথে অসহায় দুঃস্থদের কার্ড দ্রæত ফেরত দেওয়ার জন্য দাবী জানাই।
জানতে চাইলে গোমনাতী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ বলেন, আমি ব্যস্ত আছি। বিষয়টি নিয়ে পরে কথা বলবো।


