মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ে পূজায় নতুন শাড়ি কিনে না দেওয়ায় স্বামীর উপর অভিমান করে নিজ শোয়ার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন দিথি রানী(১৮)নামে এক গৃহবধূ।ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি নাপিত পাড়া গ্রামে।
জানা গেছে, গতকাল রবিবার রাতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ওই গৃহবধূকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যাওয়ার পথে ওই গৃহবধূ মারা যান।
নিহত গৃহবধূ দিথি রানী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি নাপিত পাড়া গ্রামের শ্রী ভমর রায়ের স্ত্রী।
এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত দেড় মাস আগে নিজের বড় বোনের দেবরের সাথে প্রেম করে দিথি রানীর বিয়ে হয় স্বামী ভমর রায়ের সাথে।
উল্লেখ্য “গতকাল রবিবার ভুল্লি বাজারে স্বামীর কাছে দামী শাড়ী কিনে চাইলে স্বামী না দেওয়াই বাসায় গিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে রাতে এসে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয় তার স্বামী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে রাতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তাকে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।দিথি রানীর স্বামী ভমর রায় জানান, প্রেমের সম্পর্ক করে আমার ভাইয়ের শালি দিথি রানীকে বিয়ে করি। আমি রাজ মিস্ত্রির কাজ করি, তেমন একটা রোজগার না হওয়ায় অভাবে দিন কাটছিল।
এর মধ্যে পূজার জন্য নতুন শাড়ী নেওয়ার জন্য দুজনে বাজারে যাই,তখন আমার কাছে মাত্র ১ হাজার টাকা ছিলো। সে কম দামের শাড়ী নিবেনা বলে বাড়ীতে ফিরে আসে। রাতে সে অভিমান করে গলা ওড়না দিয়ে ফাঁস দেয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।তদন্ত রিপোর্ট হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


