কহিনুর বাউফল (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মেয়াদ উত্তীর্ণ বীমা দাবির ১৩৫ কোটি দিচ্ছেনা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। একই প্রতিষ্ঠানের পৃথক প্রকল্পে এসবি বীমা ৭ হাজার ও একক বীমা পলিসির প্রায় ২ হাজার গ্রাহক এক বছর ধরে অফিসের বাড়ান্দায় ঘুরেও টাকা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।
অপরদিকে দাবীকৃত উৎকোচ দিলে মাসে ৩ থেকে ৫টি বীমার টাকা পাইয়ে দেয় কর্তৃপক্ষ। ভুক্তভোগী গ্রাহক রানু বেগম, যার পলিসি নং ০৯২৪০০০৭৮১-৬। ছেলে, স্বামী ও স্ত্রীর অভাবী সংসার। উপজেলা সদরের ভাড়া বাসায় বসবাস। স্বামীর দিনমজুর কাজে ঘাম ঝরানো আয়ের একাংশ ছেলের ভবিষ্যতের জন্য জমা রাখে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেডে। ১০ বছরের এসবি বীমা পলিসি মেয়াদ উত্তীর্ণ হয়েছে ২০২০ সালে। টাকা পেতে এক বছর ধরে অফিসের বাড়ান্দায় ঘুরছেন তিনি। গত সোমবার ফারইস্টের মাঠ উন্নয়ন কর্মকর্তা আবুল হোসেন ও ম্যানেজার এসবি মেজবা উদ্দিন বাদল তার বাসায় গিয়ে ৩ হাজার টাকা দাবি করেন। রানু বেগমের দেয়া তথ্য মতে মেজবা উদ্দিন বাদল জানায়, বিশেষ অসুবিধা দেখিয়ে অনুরোধ চিঠি পিয়ন দিয়ে হাতে হাতে পাঠালে টাকা দ্রæত পাওয়া যাবে।
অভাবী পরিবারের গ্রাহক আমেনা বেগম। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড প্রতিষ্ঠান’র এসবি পলিসি নং ০০৯০০৭০৪৮। আমেনার স্বামী ৮ বছর পূর্বে গত হয়েছেন। তিন ছেলে ৩ কন্যার নিয়ে দাম্পত্য জীবনে আজ আমেনা একা। খোরপোষের একাংশ বীমা হিসেবে জমিয়েছেন একটি একক বাড়ি ঘর তৈরীর আশায়। বীমা জমিয়ে ঘর করার স্বপ্ন দেখে আজ যৌথ পরিবারে হাসি-তামাশার পাত্র আমেনা বেগম।
ভুক্তভোগী সালমা বেগম, পলিসি নং ১২৫০০০৮৯৭৩ জানায়, মাসে দুই হাজার টাকা করে ২ বছর ধরে বীমা পলিসি করেছি। অতিমারি করোনা ও পারিবারিক বিপর্যয়ের কারণে আজ আমি অসহায়। বীমার জমানো অর্থ মুনাফা বিহীন তুলতে গেলেও দিনের পর দিন ঘুড়াচ্ছে অফিস কর্মকর্তারা। কবে পাব আদৌ পাব কিনা কিছু বলছেনা তারা। ঘাম ঝড়ানো দিন মজুর কাজে কষ্টার্জিত আয়ের অংশ বীমা পলিসিতে জমা করে মেয়াদ শেষে দুশ্চিন্তা নিয়ে ঘুড়তে হচ্ছে।
অপর এক গ্রাহকের সাথে মাঠ উন্নয়ন কর্মকর্তা আবুল হোসেন’র আ লিক ভাষায় কু-ইঙ্গিত ও ঔদ্ধত্ত্যপূর্ণ ভিডিও বক্তব্যাংশে জানায়, ‘ইউএনওর কাছে গেলেও টাকা পাবেনা। টাকা দেবে সরকার। যুবলীগ-আওয়ামীলীগের প্রধানদের অফিস থেকে নামিয়ে দেয়া হয়। মালিকানা সংস্থা আরডিবি ও যুবক পালিয়েছে কেউ কিছু করতে পারছে কি? ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড সরকারি প্রতিষ্ঠান, কেউ কিছুই করতে পারবেনা। ক্রমিক অনুসারে টাকা দেয়া হবে। প্রধানমন্ত্রীর সুপারিশ হলেই জরুরী টাকা পাওয়া যায়।
অভিযোগের ঘটনায় মাঠ উন্নয়ন কর্মকর্তা আবুল হোসেন বলেন, কোন গ্রাহকের সাথে ঔদ্ধত্যপূর্ণ কথা বলা হয়নি। তবে ফান্ড সমস্যা থাকায় জরুরী দেখিয়ে মাসে মাসে কয়েকটি বীমা দাবির টাকার জন্য সুপারিশ করে পিয়নের হাতে পাঠাতে ২/৩ হাজার টাকা খরচ হয়। এজন্য ৪/৫টি এক সাথে পাঠানো হয়। এ ঘটনায় এসবি পলিসি উপজেলা ম্যানেজার মেজবা উদ্দিন বাদল মুঠোফোনে বলেন, কেন্দ্রিয় অফিস কর্মকর্তা পদে পরিবর্তন আসায় গ্রাহকের অর্থ দিতে পারছিনা। ডিসেম্বরের মধ্যে বীমা দাবীর অর্থ গ্রাহকদের দেয়া হবে, এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। মেয়াদ উত্তীর্ণ এসব গ্রাহকের বীমা দাবি ১ লাখ ২০ হাজার থেকে দু’লাখ টাকা।
বীমা কোম্পানী সূত্রে জানায়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ বাউফল সদরে জোনাল অফিস ও কনকদিয়া ইউনিয়নে একটি সাব-শাখা মাধ্যমে এসবি ও একক দু’টি বীমা প্রকল্পের বাস্তাবায়ন করছে। এর মধ্যে বাউফল জোনাল অফিসে এসবি বীমা প্রায় ৩০ হাজার ও একক বীমা প্রায় ৯ হাজার গ্রাহক রয়েছে। ২০২০ সালে এসবি প্রকল্পে ৭ হাজার ও একক প্রকল্পে প্রায় দু’হাজার মেয়াদ উত্তীর্ণ বীমা দাবিকারী গ্রাহক রয়েছেন। এসব গ্রাহকদের বীমা দাবির টাকা পরিশোধ করতে বাউফল জোনাল অফিসে ১’শ ৩৫ কোটি টাকা প্রয়োজন বলেও নাম প্রকাশে অনিচ্ছুক ওই কোম্পানীর এক কর্মকর্তা জানিয়েছেন।
একক বীমা উপজেলা ম্যানেজার মো: শাহদাত হোসেন বলেন, গ্রাহক বীমা দাবীর জন্য সরাসরি ম্যানেজারের সাথে কথা বলবেন। কেউ টাকা চাইলে দেয়া যাবেনা। এ ঘটনায় জোনাল ম্যানেজার মো. খায়রুল কবির বলেন, কেউ উৎকোচ চাইতে পারবেনা। করোনা কারণে নতুন বীমা না হওয়ায় ব্যাংক রিজার্ভ কম থাকায় বীমা দাবীর টাকা দিতে সমস্যা হচ্ছে। তবে কোন গ্রাহক নির্ধারিত সময়ের পূর্বে বীমার অর্থ তুলতে হলে সার্ভিস চার্জ কর্তণ করে টাকা দিতে সমস্যা নেই।
কহিনুর বেগম


