কহিনুর বাউফল (পটুয়াখালী) সঙবাদ দাতা ঃমোঃ আম্মু তুমি কেন মরতে চাও? তাহলে আমরা এতিম হয়ে যাবো। তুমি কি আমাদের এতিম করতে চাও? তাহলে আমাদেরকে কে দেখবে। তুমি যদি মরে যাও তাহলে আমরা দু জন কেন বেঁচে থাকবো। তাহলে কে আমাদের ভালবাসবে। আমাদের কে আদর করবে। ৯ বছর বয়সী শিশু রাফিন তার মাকে উদ্দেশ্য করে এ কথাগুলো বলছে। রাফিনের মায়ের নাম লাভুনি বেগম (২৫)। তিনি এক পাষান্ড স্বামীর অমানুষিক নির্ষাতন ও বিকৃত য়ৌনাচারে অতিষ্ঠ হয়ে আতœহত্যা করে পৃথিবি থেকে বিদায় নিবেন এ কথা বলেছিলেন বাউফল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে। সেই কথাগুলে শুনে শিশু রাফিন একই হাসপাতালে মায়ের বেডের শুয়ে মায়ের গলা ধরে কাঁদতে কাঁদতে এ কথা গুলো বলেছিলে। রফিনের ছোট আরও একটি বোন রয়েছে। তার নাম রিয়া মনি। তার বয়স ৭ মাস।
গত রবিবার সকালে বাউফল হাসপাতালের বিছানায় শুয়ে নির্যাতিত লাভুনি বেগম জানান, মাত্র ১৫ বছর বয়সে তার বিয়ে হয় বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড খেজুরবাড়ীয়া গ্রামের আব্দুল লতিফ মুন্সির ছেলে জসীম উদ্দিন মুন্সির সঙ্গে।
বিয়ের পর প্রায় ৭ বছর পর্যন্ত শশুর শাশুরী ও স্বামীকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করেন। প্রায় বছর দুয়েক পূর্বে তার স্বামী জসীম উদ্দিন স্থানীয় রুনু নামের এক মেয়ের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পরেন। পরে তাকে দ্বিতীয় বিয়ে করতে চাইলে লাভুনির চাপে তা সম্ভব হয়নি। তখন সেই মেয়ে তাকে ধর্ষন করছে বলে মামলা করলে লাভুনির অনুয় বিনয়ের কারনে মোটা অংকের টাকা দিয়ে স্থানীয় চেয়ারম্যান মিমাংশা করে দেন। তখন মিমাংশা হওয়ার জন্য লাভুনি তার বাবার কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা এনে দেন। দ্বিতীয় বিয়ে করতে না পারায় লাভুনির উপর নেমে আশে বিভিন্ন ধরনের নির্যাতন। দু মাস পর তিনি জানতে পারেন তার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করার জন্য পায়তারা করছে। এ নিয়ে অশান্তি দেখা দিলে স্বামী জসীম উদ্দিন তাকে ছেড়ে চলে যেতে বলে এবং কৌশলে বাবার বাড়ী পাঠিয়ে দেয়। কিছুদিন বাবার বাড়ী থেকে লাভুনি একাই স্বামীর বাড়ী চলে আসে। এর মধ্যে লাভুনি অন্তঃসত্তা হয়ে পরলে তার ওপর নির্মম নির্যাতন চলে আসে। চুলের মুঠি ধরে ঘরের বেড়ার সাথে মাথায় আঘাত করে। ফ্লোরে ফেলে শরীরের বিভিন্ন স্থানেও আঘাত করে। এভাবে ৮ দিন ধরে তার ওপর চালানো হয় নির্যাতন। নির্যাতনের তীব্রতা সইতে না পেরে এক পর্যায়ে তিনি বাবার বাড়ি চলে আসেন। ঘটনার ফাকে লাভনীর গর্ভে মেয়ে ন্তানের জন্ম হয় । এর পর বাবার বাড়িতেই দু সন্তান নিয়ে বসবাস করতে থাকেন। এদিকে কোন এক ঘটনায় লাভুনিকে প্রলোভন দেখিয়ে গত বছরের ফেব্রæয়ারী মাসে তার স্বামী বাড়িতে নিয়ে যায়। এর পর কয়েক দিন যেতে না যেতেই তার ওপর শুরু হয় অমানুষিক নির্যাতন। কথায় কথায় তাকে মারধর করা হতো। শুধু তাই নয় বিকৃত যৌনাচার করা হতো তার সঙ্গে। বাধাঁ দিলে শরিরে স্পর্শকাতর স্থান গুলোতে কামড়ে ক্ষতবিক্ষত করা হতো। অতিরিক্ত রক্তখরনের ফলে লাবনী অসুস্থ হয়ে পড়লে সেই অবস্থায় তাকে জোড় করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়ার চেষ্টা করে। সংবাদ পেয়ে লাভুনির মা দেখতে গিয়ে তার অবস্থার অবনতী দেখে গত ১৫ই জুন তার বৃদ্ধ মা কহিনুর বেগম স্থানীয় লোকজনের সহায়তায় তাকে বাউফল হাসপাতালে ভর্তি করেন। একের পর এক ঘাত প্রতিঘাতের ফলে লাভুনি মানুষিক ভাবে ভেঙ্গে পড়ে। জীবনের উপর তার বিতৃষ্ঞান জন্ম নেয়ায় সিদ্ধান্ত নেয় ফুলের মতো দুই সন্তানকে নিয়ে তিনি আতœহত্যা করবেন। তার উপর নির্যাতনের বর্ননা দিতে গিয়ে তিনি আতœহত্যা করবেন বলে জানান। আর এ জন্য দায়ী করা হয়েছে তার স্বামী ও শশুর লতিফ মুন্সিকে।


