আল-আমিন, নীলফামারীঃ দিনাজপুরের খানসামা উপজেলার একটি বিদ্যালয়ের খেলার মাঠে ধান চাষ চাষাবাদ করছে স্কুল কর্তৃপক্ষ। উপজেলার আঙ্গার পাড়া ইউনিয়নের সুবর্ণখুলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ ওই এলাকার খায়রুল ইসলামকে টাকার বিনিময়ে চুক্তি দেওয়ার মাধ্যমে চলছে চাষাবাদ। ম্যানেজিং কমিটির সভাপতি সামসুজ্জামান বুলু সরকার ও প্রধান শিক্ষক পারভিন আক্তার স্বামী-স্ত্রী হওয়ায় দু’জনের যোগ সাজসে চলছে স্কুল মাঠে চাষাবাদ অভিযোগ এলাকাবাসীর। শিক্ষার্থীদের খেলার মাঠ নষ্ট হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে স্কুল মাঠ চুক্তি নেওয়া খায়রুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি এবার ২২হাজার টাকার বিনিময়ে স্কুল মাঠটি চুক্তি নিয়ে ধান চাষ করি। এর আগে আরো একজন জমিটি চুক্তি নিয়ে করোলা চাষ করছিল। আমি জমি চুক্তি না নিলেও অন্য কেউ তো নিত।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, টাকার বিনিময়ে প্রধান শিক্ষক ও স্কুলের সভাপতি স্কুল মাঠে চাষের অনুমতি দিচ্ছে অন্যদের। দীর্ঘদিন থেকে তারা একাজ করে আসছে কিন্তু দেখার কেউ নেই।
অভিভাবক আরো অভিযোগ করে বলেন, শিক্ষকদের কাছে আমাদের সন্তানরা শিক্ষা গ্রহণ করবে। স্কুলের সভাপতি বুলু সরকার আর সহকারী শিক্ষক পারভিন আক্তারকে বিয়ে করে প্রধান শিক্ষক বানায়। তারা চাচা ভাতিজি হওয়া সত্তে¡ও বুলু সরকার প্রধান শিক্ষক পারভিন আক্তার কে বিয়ে করে। চাঁচা ভাতিজি দুজনেই বিয়ে করায় আমাদের সন্তানরা তাদের কাছে কি শিখবে সে বিষয়ে আমরা শঙ্কিত।
এবিষয়ে প্রধান শিক্ষককের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ সম্ভব না হলে প্রধান শিক্ষকের স্বামী ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সামসুজ্জামান বুলু সরকার মুঠোফোনে বলেন, করোনার কারণে স্কুল বন্ধ ছিল তাই এলাকার একজনকে চাষাবাদ করতে দেই। প্রধান শিক্ষকের নম্বর চাইলে তিনি বলেন আমি তার স্বামী কথা বলছি তো।
জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা কোনো অনিয়মের পক্ষে নই। কেউ যদি অনিয়ম করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।


