বৃদ্ধা রোকেয়ার কাছে ভালো মনের মানুষ চৌগাছা থানার ওসি রিফাত খাঁন রাজিব

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ মানুষ বাঁচে তার কর্মের মাঝে, বয়সের মাঝে নয়। বয়স কার কত দেখার বিষয় নয়। বিষয় নয় তার অর্থ, সম্পদ, পতি-পত্তির। বিষয় হলো একজন ব্যক্তির স্বল্প সময় বেঁচে থাকা জীবনের কর্ম। মানুষ মরে গেলে একদিন, দুইদিন অথবা তিনদিন তাকে মনে রাখবে কিন্তু তারপর কেউ তার কথা বলবে না। কেউ তাকে মনে রাখবে না। শুধু সময়ের ব্যবধানে তার কাছের ব্যক্তিগণ কয়েকদিন চোখের পানি ফেলে ভুলে যাবে তাকে। শুরু করবে তার রেখে যাওয়া অর্থ সম্পদ ভাগ বন্টনের। কিন্তু কর্ম যদি ভালো হয় তাহলে কাছে, দূরে যেই সম্পর্কের লোক হোক না কেনো সকলেই তাকে মনে রাখবে। স্মরণ করবে তার জীবনের রেখে যাওয়া স্মৃতিময় দিনগুলো। ইতিহাসের রচনায় পাতাগুলো ভরে উঠবে লেখকের মনের কথায়। থাকবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস হয়ে।

এই অর্জন প্রত্যেক ব্যক্তিই তার নিজ নিজ কর্ম স্থল থেকেই করতে পারেন। তেমনি চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খাঁন রাজিবের কথা না বললেই নয়। তিনি থাকবেন গরীবের বন্ধু হয়ে, অসহায়ের সম্বল হয়ে। তারই স্মৃতি গাথা এক অসহায় বয়স্ক নারী রোকেয়া আক্তার (৮৫) এর কল্পকথায়, ভালোবাসায়, হৃদ্রতায়, মায়ের বুক ভরা বেদনাময়ী ভালোবাসার ছোয়ায় আটকা পড়লো অফিসার ইনচার্জ রিফাত খাঁন রাজিব।

বেশ কিছুদিন আগের কথা। বয়স্ক মহিলার নাম রোকেয়া আক্তার (৮৫)। যে বয়সে তার চলাফেরা করার নয়। কাজে ব্যস্ত থাকার নয়। থাকবে শুধু বিশ্রামে। থাকবে ছেলের কাঁধে ভর করে। কিন্তু ছেলে যদি তা হবার সুযোগ না দেয়, তবে তো ভাগ্যবিড়াম্বনায় ভুগতে হবে। তেমনি ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হতে হয় রোকেয়া আক্তারের। রোকেয়া আক্তার বৃদ্ধা বয়সে ছেলের ও ছেলের বউয়ের নির্যাতনের শিকার হয়। ছেলে তাকে দেখে না, ছেলের বউ বৃদ্ধাকে খেতে দেয় না, বরং মারধর করে। সমগ্র জীবন চলে  কষ্টের সাথী হয়ে। এমনই এক দুর্দশাপূর্ণ জীবনের শেষ প্রান্তে এসে রোকেয়া আক্তার ছেলের বিরুদ্ধে ও বাপের বাড়ির লোকেদের বিরুদ্ধে চৌগাছা থানায় এসে ওসি সাহেবের কাছে বিচার দাবি করে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খাঁন রাজিব তাৎখনিক পুলিশ ফোর্স পাঠিয়ে সহযোগিতা করে। ঐ সময় বৃদ্ধার ছেলেকে চৌগাছা থানায় হাজির করা হয়। ওসি রিফাত খাঁন রাজিব একপর্যায়ে বৃদ্ধার ছেলেকে ভালো হবার সুযোগ দেয়। বৃদ্ধার ছেলে ও ছেলের বউ নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে মাকে বাড়িতে নিয়ে যায়। মাকে মরার আগ পর্যন্ত খেতে দেবে, কষ্ট দেবে না এই অঙ্গিকার নিয়ে ওসি সাহেব বৃদ্ধাকে ছেলের জিম্মায় ছেড়ে দেয়। তারপর থেকে বৃদ্ধাকে কখনো কষ্ট ভোগ করতে হয়না। এছাড়া জমিজমা নিয়ে বৃদ্ধা থানায় নিজের বাপের বাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ করলে সেটিও ওসি রিফাত খাঁন রাজিব সমাধানের চেষ্টা চালাচ্ছেন। সবমিলিয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খাঁন রাজিব বৃদ্ধা রোকেয়া আক্তারের কাছে পৃথিবীতে অতি কাছের একজন ব্যক্তিতে পরিণত হয়েছে। বৃদ্ধা ওসি সাহেবকে তাই মাঝে মাঝে দেখতে আসেন, শারীরিক খোঁজখবর নেন। মায়ার টানে শুক্রবার (৫ মার্চ) সকালেও বৃদ্ধা ওসি রিফাত খাঁন রাজিবকে দেখতে আসেন। খোঁজখবর নিয়ে চলে যান।

মুঠোফোনে এসব কথার সত্যতা প্রকাশ করেন  চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খাঁন রাজিব। তিনি অফিস থেকে বৃদ্ধার পরিবার, ঠিকানা, ছেলের নাম সম্পর্কে আরও বিস্তারিত বলতে চাইলেও ব্যস্ততার করণে তা সম্ভব হয়নি। তবে তিনি বলেন, পুলিশ প্রশাসন জনগণের বন্ধু, গরীব, অসহায়ের সাথী। যেখানেই অনিয়ম, সেখানেই আমাদের অভিযান। সুতরাং সরকারের চাওয়ার সাথে আমাদের একাত্বতাই এনে দিবে সুন্দর ও বিশ্বের দরবারে গর্ব করার মত একটি রাষ্ট্র।