মরা খাল নাতো খাদ-এরই নাম কপোতাক্ষ নদ

আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ যশোরের চৌগাছা উপজেলার অনেক জায়গার পাশ দিয়েই বয়ে গেছে কবি মাইকেলের স্মৃতিবিজড়িত সেই কপোতাক্ষ নদ। তন্মধ্যে হাকিমপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামও তেমনি ঐতিহ্যের ভিতরে পড়ে, যার পাশ ঘেসে বয়ে চলেছে এই কপোতাক্ষ নদ।

কপোতাক্ষ নদের খননের অভাবে অধিকাংশই এখন ভরাট হয়ে স্থলভাগে পরিণত হবার উপক্রম হয়ে গেছে। তার মধ্যে যেখানে সামান্য পানি দাড়িয়ে থাকে সেখানেই যেনো অবৈধ দখলদারিদের বাঁধ। মনে হয় নিতান্তই বাব দাদার পৈতৃক সম্পত্তিতে বাঁধ দিয়ে মাছ চাষ চলছে। দেখার মতো কেউ নেই। প্রাকৃতিক এই জলোচ্ছ্বাস গুলোও যেনো রাজনীতির হাতে বাঁধা পড়েছে। তাইতো সমাজে কারোর মাথা ব্যাথা নেই। দায়িত্ব নেই যেনো উপর মহলে কর্মকর্তাদেরও। সকলেই বর্তমানে যেনো রাজনীতির কাছে হার মেনে নির্জীব প্রাণীর মতোই বসে আছে বড় বড় চেয়ারে। প্রিন্ট মিডিয়াসহ নিউজ পোর্টালে অনেক লেখালেখি চললেও এর কোনো প্রতিকার নেই। সরকারি আমলারা দেখেও না দেখার ভান করে আছে, থাকছে এবং থাকবে। আজকে দেখা যায় সরকারি সম্পদেরই এমন বেহাল অবস্থা। বেসরকারি কোনো খাতে এমন হবার সুযোগ নেই।

বাংলার ঐতিহ্য কপোতাক্ষ এই নদটি  এখন মরা খাল হলে পরিণত হয়েছে। এর পরও তাহেরপুর, ধুলিয়ানী, পলুয়া, সহ বেশ কিছু জায়গায় বাঁধ দিয়ে এক শ্রেনীর অসাধু মাছ ব্যবসায়ীরা মাছ চাষ করছে।

নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করার ফলে নদীটি স্রোতহীন হয়ে পড়ছে, চৌগাছা উপজেলার সর্বস্তরের জনগনেরর  দাবী কপোতাক্ষ এই নদটি দ্রুত সময়ের মধ্যে সকল প্রকার অবৈধ বাঁধ সরিয়ে কপোতাক্ষ নদীর গতীপথ ঠিক রাখা।

এক সময় এই নদে স্রোত ছিলো অনেক, প্রায় জোয়ার- ভাটা দেখা যেতো কোটচাঁদপুর, চৌগাছা, ঝিকরগাছা, মহেশপুর অঞ্চলের লোকজনের একমাত্র ব্যবসা মাধ্যম ছিলো এই নদকে ঘিরে। সে সময় এই কপোতাক্ষ  নদকে ঘিরে এই অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান ও উন্নত হয়ে যায়।

বর্তমানে কপোতাক্ষ এই নদকে ঘিরে বেড়ে যায় অবৈধ দখল, প্রতিযোগিতা দিয়ে বাড়তে থাকে দখলকারীর সংখ্যা। প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা এই কপোতাক্ষ নদটি ধিরে ধিরে দখল হয়, আর হারাতে থাকে তার যৌবন।

বিভিন্ন ময়লা আবর্জনা ও দূষণে ভরাট হয়ে যাচ্ছে এই নদী। চৌগাছার যতো ময়লা আবর্জনা সব ফেলা হয় এই নদীতে। এটা যেনো ময়লা ফেলার স্তুপ। সাধারণের কোনো মায়া, মমতা, ভালোবাসা নেই এই নদের উপর।

আর দীর্ঘ দিন খনন না করার ফলে পলি জমে ভরাট হয়ে  কপোতাক্ষ  এই নদটি মরার আগেই মরে যাওয়ার উপক্রম হয়েছে।

চৌগাছার প্রেসক্লাব ও রির্পোটাস ক্লাবের সাংবাদিক গণ কপোতাক্ষ এই নদের পূর্ণ খনন ও অবৈধ সব বাঁধ সরাতে বিভিন্ন পত্র-পত্রিকায় একাধিকবার লেখা লেখির পরেও উপর মহলের কোন টনক নড়েনি। যেনো কাহারো চোখে পড়ে নাই এই নিউজগুলো এমনই মনে হয়।

চৌগাছাবাসী এই কপোতাক্ষ  নদ বাঁচাতে সর্ব মহলের দৃষ্টি আকর্ষন করছে । অতিদ্রুত এই নদটি যদি অবৈধ দখলকারীদের হাত থেকে রক্ষাসহ খনন না করলে আগামিতে এই নদের নাম শুধু বই-পত্রে থাকবে বাস্তবে আর দেখা যাবেনা। বাস্তব থাকবে ইতিহাস হয়ে। নদ থাকবে পানি বের হওয়া ড্রেন অথবা খাল হয়ে।