মামলা তুলে নিতে অব্যাহত চাপ ৮ মাসেও শেষ হয়নি ধর্ষণ মামলার তদন্ত

কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী এক ছাত্রী। ঘটনার ৮ মাস পেরিয়ে গেলেও থানা পুলিশের অভিযোগপত্র তৈরী কাজ শেষ হয়নি,বিবাদী পক্ষ মামলা তুলে নিতে অব্যাহত চাপ দিয়ে আসছে ছাত্রীকে।

অভিযোগ সূত্রে জানা যায়, পটুয়াখালীর বাউফল উপজেলার ঘুরচাকাঠী গ্রামের মো. শহিদুল ইসলাম ও শাহনাজ পারভীন দম্পত্তির ছেলে ইন্নাছ আলী ইমন পটুয়াখালী সরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সুবাদে ওই ছাত্রীর সাথে পরিচয় ঘটে। দীর্ঘ পরিচয় সম্পর্কে ইমন ওই ছাত্রীর সাথে প্রেম-প্রণয়ের সম্পর্ক গড়ে তুলেন। বিয়ের প্রলোভন দেখিয়ে ইমন ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে আবাসিক হোটেলে নিয়ে রাত্রিযাপন ও মেলামেশা করতে বাধ্য করেছে। এরপর মাঝে মাঝেই বিয়ের কথা বলে জিম্মি করে ধর্ষণ করে আসছে।

চলতি বছরের ২০ জানুয়ারি জেলার চৌরাস্তায় একটি স্বনামধন্য আবাসিক হোটেলের তৃতীয় তলায় ১০১ কক্ষে সর্বশেষ ধর্ষণ করে ইমন ছাত্রীর সাথে যোগযোগ বন্ধ করে দেয়। এ ঘটনার প্রায় ১মাস ১০ দিন পর খোজ নিতে ওই ছাত্রী ইমনের ছোট চেীরাস্তায় অবস্থিত বাসায় যায়। এসময় ইমনের বাবা মা সহ পরিবারের লোকজন ছাত্রীকে মারধর করে বাসা থেকে বেড় করে দেয়। পরে উপায় না পেয়ে ওই দিন ধর্ষণ ও প্রতারণা অভিযোগ এনে প্রেমিকের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মামলা করেন ওই ছাত্রী।

ভুক্তভোগী ছাত্রীর বাবা জানায়, বিভিন্ন সময়ে আমার মেয়ের ঘনিষ্ট মূহুর্তের ছবি-ভিডিও ধারণ করে সংরক্ষণে রেখেছে লম্পট ইমন। অতিদ্রæত বিচারের মুখোমুখি না করা হলে অপূরণীয় ক্ষতির সম্ভাবনা রয়েছে।

ভুক্তভোগী ছাত্রী জানায়, থানায় ৮ মাস আগে অভিযোগ করলেও এখনো তদন্তপ্রতিবেদন তৈরী করেনি থানা পুলিশ। আসামী ইমন বর্তমানে পটুয়াখালী ছোট চৌরাস্তায় বসবাস করে নিজে ও তার স্বজনরা বিভিন্ন মাধ্যমে আমাকে মামলা তুলে নিতে অব্যাহতভাবে ভয়ভীতি দেখাচ্ছে। ঘনিষ্ট মূহুর্তের ধারণ করা ছবি-ভিডিও ইন্টারনেটে ছেড়ের দেবে বরে হুমকী দিচ্ছে।

ভয়ভীতি দেখানোর বিষয়ে বিবাদী ইমনের বাবা মো. শহিদুল ইসলাম বলেন, পটুয়াখালীর ছোট চৌরাস্তায় আমার নিজের বাসা। আমার ছেলেটা সহজ-সরল। গরীবের ভাল মেয়ে বিয়ে করাব,তবুও ওই মেয়ের মতো খারাপ মেয়েকে মেনে নেবনা। আর কাউকে ভয়ভিতি দেখানো হয়নি।

পটুয়াখালী সদর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আলামত ডিএনএ টেস্টের জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। টেস্টের ফলাফল হাতে পেলেই অভিযোগপত্র আদালতে প্রেরণ করা হবে।