ম্যাংগো স্পেশাল ট্রেনে বেড়েছে আম পরিবহণ

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী থেকে রাজধানী ঢাকায় আম কৃষি পণ্য পরিবহনের জন্য গতবছর প্রথমবার চালু হয়ম্যাংগো স্পেশাল ট্রেন স্বল্প খরচে, কম সময়ে আম পরিবহনের সুযোগ দিলেও প্রচার প্রচারণার অভাবে প্রথম বছর ব্যর্থ হয় ম্যাংগো স্পেশাল ট্রেনের যাত্রা। তবে গতবছরের তুলনায় চলতি বছরের একই সময়ে গুন বেশি আম যাচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেনে। সংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় বছরে অধিক প্রচার প্রচারণা চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলমান কঠোর লকডাউনের প্রভাবে বেড়েছে ট্রেনে আম পরিবহন। 

গতবছরের ব্যর্থতার পরেও এবছর বিভিন্ন কৃষি পণ্য সহজে কম খরচে বহণ করার জন্য সরকারের নির্দেশনায় বাংলাদেশ রেলওয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল মালবাহী ট্রেন চালু করে। কৃষিজাত পন্য আম পরিবহনের জন্য চালু করার প্রথম সপ্তাহের পর চাঁপাইনবাবগঞ্জ রহনপুর রেলস্টেশন হতে ৭২ হাজার ১৮২ কেজি আম বুকিং হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের প্রধান দুটি রেলস্টেশন থেকে এসব আম রাজধানী ঢাকায় গেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় গুন বেশি।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ জানান, উদ্বোধনের দিন ২৭ মে ৮৬০ কেজি আম নিয়ে যাত্রা শুরু করে ম্যাংগো স্পেশাল ট্রেন। এরপর ২৮ মে ১৮৪৫ কেজি, ২৯ মে হাজার ৯১৭ কেজি, ৩০ মে ১০ হাজার ৪৬৫ কেজি, ৩১ মে ১৮ হাজার ৪৭১, ০১ জুন ১২ হাজার ১৮৫ কেজি মিলে মোট ৫৩ হাজার ৭৪৩ কেজি আম ঢাকার বিভিন্ন মোকামে পাঠিয়েছে। এছাড়া আম মৌসুমে ব্যক্তিপর্যায়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে আম পাঠানোর পরিমাণ বেড়ে গেছে মালবাহী ট্রেনে

রহনপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মামুন জানান, সেখান থেকে উদ্বোধনের প্রথম দিন ম্যাংগো স্পেশাল ট্রেনে এখান থেকে কোন আম পরিবহন হয়নি। পরদিন ২৮ মে ৪৩০ কেজি, ২৯ মে ২৪২০ কেজি, ৩০ মে ৩৯৮৫ কেজি, ৩১ মে ৪৭৪৩ কেজি, ০১ জুন হাজার ৪৭০ কেজি ০২ জুন হাজার ৩৭১ কেজি মিলে রহনপুর রেলস্টেশন হতে ঢাকার উদ্দেশ্য মোট ১৮ হাজার ৪১৯ কেজি গেছে। তিনি আরো জানান, এবছর শুরু থেকেই ভালো সাড়া মিলছে। গতবছর অনেকদিন একেবারেই ফাঁকা ফাঁকা গেছে। কিন্তু চলতি বছরে উদ্বোধনের প্রথম সপ্তাহ হতেই বেড়েছে আম পরিবহন। 

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন ছাড়াও নাচোল, নেজামপুর আমনুরা বাইপাস রেলস্টেশনে আম লোড করতে বিরতি দেয় ম্যাংগো স্পেশাল ট্রেন। তবে উদ্বোধনের পর এই স্টেশনে আম পরিবহনের পরিমান অনেক কম। সংশ্লিষ্টরা বলছেন, তিনটি স্টেশন থেকে আম পরিবহনের পরিমাণ কয়েকশ কেজি হতে পারে।

এদিকে, উদ্বোধনের এক সপ্তাহ হতেই বুধবার (০২ জুন) বিকেলে দৈনিক আম বুকিংয়ের জন্য নির্ধারিত সময় কমিয়ে দেয়ার প্রতিবাদেম্যাংগো স্পেশাল ট্রেনঅবরোধ করেন আম ব্যবসায়ীরা। অবরোধের কারণে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন হতে বুধবার (০২ জুন) ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় বিকেল টায় স্টেশন ছেড়ে যেতে পারেনি

সেদিনের অন্যতম একজন অবরোধকারী আম ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর পর থেকেই বেলা পর্যন্ত আম বুকিং নেয়া হতো। কিন্তু হঠাৎ করেই মঙ্গলবার (০১ জুন) হতে বেলা টার পর আর আম বুকিং নেয়া হবে না বলে জানানো হয় স্টেশনের বুকিং অফিস থেকে। এতে ক্ষুব্ধ হয়ে আমরা রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ করে রাখি। 

সেদিন বিকেল চার টায় ট্রেনটি ছাড়ার জন্য বারবার হুইশেল বাজালেও আন্দোলনকারীরা সরে না যাওয়ায় নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। পরে বুকিংয়ের সময় বাড়ানোর বিষয়ে প্রশাসনের আশ্বাসে আড়াই ঘন্টা পর ছেড়ে যায় বিশেষ এই ট্রেনটি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী সেখ জানান, সবগুলো আম বুকিংয়ের ব্যবস্থা করে দেয়ার পর অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। পরে ট্রেনটি ছেড়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে ট্রেনটি অবস্থানের সময় বাড়ানোর জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে

নাম প্রকাশ না করার শর্তে এক রেল কর্মকর্তা  জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আম লোডের জন্য মাত্র আধা ঘণ্টা সময় দেয়া হয়। অথচ এখানে এখন প্রতিদিন প্রায় ১২১৫ টন করে আম বুকিং হচ্ছে। এসব আম মালবাহী ট্রেনে ভর্তি করতে অন্তত ঘন্টা সময় প্রয়োজন। উর্ধ্বতন কর্তৃপক্ষ ট্রেনে আম লোড করতে পর্যাপ্ত সময় না দেয়ায় আম রেখেই ট্রেন চলে গেছে কয়েকদিন। তাই লোড করতে আরও সময় বাড়ানোর কোন বিকল্প নেই। 

আম ব্যবসায়ী আকতার হোসেন জানান, গতবছর চালু হলেও ট্রেনে আম পাঠায়নি। তবে এবছর দিনে প্রায় ১৭০ কেজি পাঠিয়েছি। আম বুকিংয়ের পর তেমন কোন ঝামেলা ছাড়াই কমলাপুর, বিমানবন্দর রেলস্টেশনে আম পৌঁছে যাচ্ছে। লোডআনলোড রাস্তার কারনে কুরিয়ার সার্ভিসে অনেক আম নষ্ট হয় এবং আমের গায়ে দাগ লেগে যায়। এতে দাম কমে যায়। তবে ট্রেনে আম পরিবহনে এধরনের কোন সমস্যা থাকে না।

কলেজ শিক্ষার্থী কাউসার এবছর অনলাইনে অর্ডার নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আম সরবরাহ করছেন। তিনি জানান, কমলাপুর বিমানবন্দর রেলস্টেশনের আশেপাশের ক্রেতাদের আম ট্রেনে পাঠায়। কারন এতে ক্রেতা খুব খুশি হন এবং কুরিয়ার সার্ভিসের অনেক আগেই আম হাতে পেয়ে যান। 

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের সদ্য অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম বলেন, দুটি কারনে ম্যাংগো স্পেশাল ট্রেনে এবছর আম পরিবহনের পরিমাণ বেড়েছে। প্রথমত, ব্যাপক হারে সরকারের বিভিন্ন পর্যায়ে প্রচারপ্রচারণা করা। দ্বিতীয়ত, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ, মৃত্যু ভারতীয় ভ্যারিয়েন্ট রোধে চাঁপাইনবাবগঞ্জে চলছে কঠোর লকডাউন। এই লকডাউনের কারনেও ট্রেনে আম পরিবহন বৃদ্ধি পেয়েছে। তবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই ট্রেন চালু করতে পারলে সেবার মান বৃদ্ধি করার মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত এই উদ্যোগের সাফল্য অর্জন সম্ভব। 

তিনি আরও বলেন, চলতি বছরের পরিসংখ্যান বলছে দিন দিন ম্যাংগো স্পেশাল ট্রেনে আমসহ বিভিন্ন পণ্য পাঠানোর আগ্রহ বাড়ছে। কেজিপ্রতি আমের ভাড়া টাকা ৩০ পয়সা হওয়ার পাশাপাশি নিরাপদে আম পাঠানোর ফলে ব্যবসায়ী ব্যক্তিপর্যায়ে স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলেও মনে করেন তিনি

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে আমসহ বিভিন্ন পণ্য সরবরাহ নিশ্চিতে সরকারের নির্দেশনায় বাংলাদেশ রেলওয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে স্পেশাল ম্যাংগো মালবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় গত ২৭ মে থেকে চলাচল অব্যাহত রয়েছে