সফল পুলিশ পরিদর্শক, জনাব” গুঞ্জন কুমার দে”

মোঃ সিজান খাঁন সোহাগ: ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরের সকল ট্রাফিক সিগনাল পয়েন্ট গুলো পরিনত হয়েছে মডেল রোলে। হঠাৎ করে আইন শৃঙ্খলার এমন অবনতির বিষয়ে খবর নিয়ে দেখা যায় পুলিশ পরিদর্শক জনাব ” গুঞ্জন কুমার দে” এর নেতৃত্বে শহরের সকল ট্রাফিক সিগনালের ট্রাফিক পুলিশের সদস্যদের  সকাল সন্ধ্যা নিরলস পরিশ্রমের মাধ্যমে শহরকে জ্যাম মুক্ত করার চেষ্টা করে যাচ্ছেন ( শহর ও যানবাহন)  ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিকের এই কর্মকর্তা গুঞ্জন কুমার দে”। সদরের কাউতুলির মত বিশাল এই পয়েন্টের আইন শৃঙ্খলার নিরিবিলি পরিবেশ এর বিষয়ে জানতে চায়লে গাড়ি চালক ও সাধারন মানুষের কাছে জানা যায়। তিনি সবসময় গাড়ি চালক ও সাধারন মানুষের সাথে হাসি মুখে কথা বলেন ও সকল চালকদের যানবাহন চলাচলের ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে আহবান জানান। চালকরা আরও জানান পুলিশের এই কর্মকর্তার ভালবাসায় তারা সবসময় এই কাউতুলি মোড়ে এসে কোন প্রকার বিলম্ব না করেই গাড়ি চালানোর চেষ্টা করেন। ট্রাফিক পুলিশ ও গাড়ি চালকদের সমঝোতায় শহরের কাউতুলি বাস স্ট্যান্ড এর মত একটি বিশাল পয়েন্ট কে জ্যাম মুক্ত করতে সক্ষম হয়েছেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। চারও দিকে ট্রাফিক পুলিশের এই কর্মকর্তার সুনাম ছড়িয়ে পরেছে কয়েকদিনে অনেক। সুনাম ধন্য এই কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে অপরাধ চলমান অনুসন্ধানী সংস্থা, ( ক্রাইম পেট্রোল বিডি) সাক্ষাতে গুঞ্জন কুমার দে”  জানান, কোন কাজই একার পক্ষে সফল করা সম্ভব নয়, কাউতুলির এই মোড়ে থাকে সকাল থেকে সন্ধ্যা হাজারও গাড়ির ভীর ঢাকা ও সিলেট থেকে চট্টগ্রাম আসা যাওয়া করে প্রতিনিয়ত ছোট বড় অনেক গাড়ি। থাকে শহরের চলালের রিক্সা অটোরিক্সা সিএনজি এমন হাজারও গাড়ি। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পুলিশের পাশাপাশি গাড়ি চালক ও সাধারন জনগন যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে বাংলাদেশের মহাসরক থেকে ধরে নিয়ে শহর একালাকেও ট্রাফিক জ্যাম মুক্ত করা সম্ভব। এসময় তিনি সকল গাড়ি চালকদের সতর্কভাবে গাড়ি চালানো ও ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।