সাতক্ষীরা : রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলার আমির ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের পর যে কোনো ধরনের নাশকতা এড়াতে জেলায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
সাতক্ষীরার ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান জানান, যে কোনো ধরনের নাশকতা এড়াতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।


