মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধি: বৃটিশ আমলের উত্তর বঙ্গের সু-প্রাচীন হাট। পঞ্চবটী হাট বকুয়া এস্টেটের প্রখ্যাত ভূস্বামী মুরাদ বক্স সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ১৮৮৯ সালে প্রতিষ্ঠা পর সু-খ্যাতি এলাকায় ছড়িয়ে পড়ে। পঞ্চবটী হাটের নামকরণের সঙ্গে জড়িয়ে আছে ঐতিহাসিক ধীরগন্জের বিশাল বিশাল পাঁচটি বটগাছ। তারই ধারাবাহিকতায় নামকরণ করা হয়”পঞ্চবটী ধীরগন্জ হাট” হরিপুর জমিদার বাড়ি থেকে পাচঁ কিলোমিটার উত্তরে অবস্থিত। উত্তর পূর্ব যাদুরানী সুন্দরী রানী ও ত্রিপুরা সুন্দরী রানী বাসস্থান।
আনুমানিক ছয় কিলোমিটার দূরের পঞ্চবটী ধীরগন্জ হাট। পরিধি উত্তরে জগল ভেদোশ্বরী জঙ্গল পর্যন্ত মানুষের সমাগমের স্থল ছিল। পশ্চিমে রায়গঞ্জ ও কৃষাণ গন্জ দলকলা পর্যন্ত।কিছু দিন যেতে না-যেতেই ১৮৯২ কান্ধাল গ্রামের গুটুম গুড়ি নামক মৎস্য ব্যবসায়ীকে কেন্দ্র করে জমিদার কর্মচারী সঙ্গে বিবাদের জেরে।
জমিদার নগেন্দ্র বিহারী রায় চৌধুরী ধীরগন্জ পঞ্চবটী হাটটি তুলে এনে হরিপুর কারীগাঁও বর্তমান দাখিল মাদ্রাসা মাঠ, বর্তমান ঈদগাহ মাঠ,সাব-রেজিষ্ট্রি অফিস মাঠ, দক্ষিণে তাঁতীপাড়া সাখাওয়াত মুসলিম বোর্ডিং পর্যন্ত পরে থাকা জমিতে হাট বিশাল এলাকা জুড়ে বসত।দক্ষিণ-পশ্চিমে জহুর আলী দর্জি ও পূর্ব উত্তরে দক্ষিণ দালান এস্টেটের জমিদার গিরীজা বল্লব রায় চৌধুরীর ডাক বাংলা।
বকুয়া এস্টেটের ভূ-স্বামী মুরাদ বক্স তেজী পুরুষ ছিলেন, জেলা আদালতে পঞ্চবটী ধীরগন্জ হাট ফেরতের মামলা রুজু করেন। দীর্ঘ সংগ্রামের ফলে জমিদার এর বিরুদ্ধে রায় পান। জমিদার উক্ত মামলা কলকাতা হাইকোর্টে আপিল করেন এবং সেখানেও জমিদার প্রদত্ত রায়ে ব্যর্থ হন।
রায়ের ফলে বকুয়া মৌজার ধীরগন্জ হাট পূর্ণরায় ফেরত যায়। ধীরগন্জ পঞ্চবটী হাটের দক্ষিণ পাশ দিয়ে বয়ে নোনা নদী, ভারতের পাঁচ ভায়া নামক গ্রামের কাছে নাগর নদী সঙ্গে মিলিত হয়। এই নামেই চাপাই নবাবগঞ্জে মহানন্দা নদীর সঙ্গে মিলিত হয়। সহজ নাব্যতার কারণে ধীরগন্জে এককালে মুন্সিগঞ্জের বিখ্যাত বিখ্যাত মসলিন কাপড়ের ব্যবসায়ীরা আসর জমাতো বলে লোকশ্রুতি আছে। হাটের সর্বশেষ তত্ত্বাবধায়ক ছিলেন মনির উদ্দিন সরকার।
বর্তমান পঞ্চবটী ধীরগন্জ হাট সন্নিহিত এলাকায় অনেক জনকল্যাণমুখী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। পশ্চিমে ধীরগন্জ উচ্চ বিদ্যালয়, পূর্ব পাশে ধীরগন্জ দাখিল মাদ্রাসা ও উত্তর পাশে বকুয়া ইউনিয়ন পরিষদ, যাতায়াতের সহজলভ্য ধীরগন্জ হতে শিংহাড়ি ভায়া চাপধা বাজার পর্যন্ত পাকা রাস্তা।দক্ষিণে ধীরগন্জ হাট হতে রহমতপুর ভায়া হরিপুর পর্যন্ত পাকা রাস্তা ।,উত্তর দিকে জগদল পর্যন্ত পাকা রাস্তা,পূর্বে ধীরগন্জ হাট হতে যাদুরানী ভায়া কামারপুকুর পর্যন্ত পাকা রাস্তা । কালের বিবর্তনের ধীরগন্জ পঞ্চবটী হাটের আসল রুপ হারিয়ে নিবু নিবু এবং বংশ পরম্পরায় কিছু পেশার মানুষ আজো ধীরগন্জ পঞ্চবটী হাটের নামকরণের ইতিহাস ধরে আছে।
গ্রামীণ শিল্পী কামার ও নাপিত মাঠের ঘাসের উপর বসে চুল কাটা সেভ করা রীতি চালু আছে। অনেকে শুনেছে দাদা ও বাবার কাছে শুনেছে হাটের নামকরণের ইতিহাস। ইতিহাসের কালের স্বাক্ষী বড় বড় বট গাছ গুলো ঝরে পড়ে যায়, এখনো একটি বিশাল বটগাছ পঞ্চবটী হাটের নামকরণের ইতিহাস স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে। পক্ষান্তরে আবারও ছোট ছোট কিছু বটগাছ পঞ্চবটী হাটের ইতিহাসের স্বাক্ষী হওয়ার প্রস্তুতিও নিচ্ছে । পঞ্চবটী হাটের রুপ যৌবন মলিন, সন্নিহিত বয়ে যাওয়া নোনা নদীর বাইম মাছ ও গ্রামীণ রসগোল্লার জুড়ি নাই। এখনো ঐতিহাসিক রসগোল্লার কারিগর কান্ধাল গ্রামের রামপদ মোদক এর পুত্র হরিপদ মোদক,আমগাঁও এর সালাউদ্দিন এর পুত্র আকিমুদ্দিন,দস্তমপুরে গ্রামের রবি সিংহ এর পুত্র রুপেন সিংহ, এবং দৃষ্টি নন্দন মাদুর পাটি, বাশেঁর তৈরি কৃষি কাজে ব্যবহৃত কুলা,টকরী,মাছের খাঁচা, কামার, নাপিত, নালি গুড়, পান , নাড়িকেল আজো বিদ্যমান।৭০ বছর বয়সী আলহাজ্ব হাকিম বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে মোঃ মজিবর রহমান মন্টু চৌধুরী সহ আমরা প্রাত্যহিক হাট লাগাই, নতুন প্রজন্মের চাওয়া ঐতিহ্য, সংস্কৃতিতে পঞ্চবটী হাট আবার ফিরে আসুক নিজস্ব স্বীয়কতায়।


