ঘূর্ণিঝড় ফণীর প্রভাব, ভোলার জেলার খোঁজ খবর

নিউজ ডেস্কঃ ভোলা চরফ্যাশন উপজেলার চালচর কালকিনি পাতিরা কুকড়ি মুকড়ি এলাকায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে জোয়ারের পানিতে রাস্তা ঘাট তলিয়ে গেছে। বিষয়টি ক্রাইম পেট্রোল বিডিকে জানান ভোলা চরফ্যাশন উপজেলা নির্বীহী অফিসার মোঃ রুহুল আমিন।

তবে কোন ধরনের ক্ষয় ক্ষতি হয়নি। চরফ্যাশন উপজেলা চরফ্যাশন উপজেলা নির্বীহী অফিসার মোঃ রুহুল আমিন সর্বসয়ম যোগা যোগ চালিয়ে যাচ্ছেন এবং খোঁজ খবর রাখছেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফোরকান আলী হাওলাদার জানান, আমরা সকালে চর সামচুউদ্দিন থেকে ট্রলারে করে ১২টি পরিবারকে মনপুরা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসি। আমি আমার প্রশাসন সজাগ দৃষ্টি রেখেছি। সবকিছু যদি আমাদের অনুকূলে থাকে তাহলে কোন ধরনের ক্ষয় ক্ষতি হবেনা।

বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, বোরহান উদ্দিনে হালকা বৃষ্টি য় বাতাস বইছ তেমন কোন প্রভাব এখন পর্যন্ত পরে নাই। ঘূর্ণিঝড় ফণীর তজুমদ্দিন থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুক আহাম্মদ জানান, আমি ও আমার প্রশাসন সহ বাসন ভাঙ্গা, পাতার চর ও বুড়ির চর থেকে প্রায় দুই হাজার মানুষকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসেছি।

দৌলতখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন জানান, এই এলাকায় দুইটি চর রয়েছে হাজীপুর ও মদনপুর। হালকা বৃষ্টি ও বাতাস ছাড়া আর কোন প্রভাব এখন পর্যন্ত দেখা যায়নি। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সগির মিয়া বলেন, ভোলায় হালকা বৃষ্টি ও বাতাস হইতেছে। তবে ভোলার অদুর দুইটি চর আছে মাজের চর ও রামদাসপুরা চর দুইটিতে সাইক্লোন সেন্টার রয়েছে আমি আমার প্রশাসন তৎপর আছে।