উত্তরখানে হত্যা ও মাদক মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

ঢাকার উত্তরখান থানাধীন মুন্ডা এলাকা থেকে হত্যা মামলা, মাদক মামলাসহ একাধিক মামলার আসামি মো. আলামিন (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মো. আলামিনকে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্ডা এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

উত্তরখান থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে উত্তরখান থানার এফআইআর নং-২, তারিখ ২ জুন ২০২৬ এবং জি আর নং-৭৬, তারিখ ২ জুন ২০২৬ অনুযায়ী মামলা রয়েছে। মামলাটির ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/১১৪/৩৪, পেনাল কোড, ১৮৬০ এর আওতাভুক্ত।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের কারণ হিসেবে পরিচিত ওই আসামি গ্রেপ্তার হওয়ায় মুন্ডা এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।