সি.পি. ইনভেস্টিগেশন এজেন্সি: রাজধানীর গুলশান এলাকায় সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে ড. ইঞ্জিনিয়ার আব্দুল মতিনের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর: ১৩৩২, তারিখ: ২১/১০/২০২৬ ইং।
ক্রাইম পেট্রোল বিডির বার্তা বিভাগ সূত্রে জানা যায়, গত ১৭/১০/২০২৬ ইং তারিখে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে কয়েকজন সংবাদকর্মী গুলশানে ড. আব্দুল মতিনের বাসায় যান। সেখানে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে কিসের অভিযোগ করা হয়েছে।
এর আগে, গত ১৮/০৭/২০২৬ ও ০৫/০৬/২০২৬ ইং তারিখে ড. আব্দুল মতিনের বিরুদ্ধে দুটি লিখিত অভিযোগ ক্রাইম পেট্রোল বিডির বার্তা বিভাগে জমা পড়ে। অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে গত ২৭/০৯/২০২৬ ইং তারিখে তাঁর কাছে লিখিতভাবে বক্তব্য ও অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে পত্র পাঠানো হয়। তবে এক মাসের বেশি সময় অতিবাহিত হলেও তাঁর কাছ থেকে কোনো লিখিত জবাব পাওয়া যায়নি বলে বার্তা বিভাগ সূত্রে জানানো হয়েছে।
এদিকে, ড. আব্দুল মতিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে ক্রাইম পেট্রোল বিডির বার্তা বিভাগ থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
প্রশ্ন উঠেছে—অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণের অভিযোগ কেন উঠবে? অভিযোগগুলো যথাযথভাবে যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কি না, সেটিও এখন দেখার বিষয়।
ড. ইঞ্জিনিয়ার আব্দুল মতিনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।
অনুসন্ধান চলমান…


