চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহিন ৭৭ হাজার টাকার মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। রবিবার জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে ভারতীয় ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে ৫৩ বিজিবি। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

অধিনায়ক জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের ফতেপুর বিওপি’র একটি বিশেষ টহল দল রবিবার ভোর ৫টায় শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহিন একটি হলুদ বস্তার ভেতর থেকে ৬৬ হাজার টাকা মূল্যের ৪৪ বোতল ভারতীয় মদ এবং ১১ হাজার ২ শত টাকার ২৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।

ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সব সময় নিরলসভাবে কাজ করছে বলে জানান অধিনায়ক কাজী মোস্তাফিজুর রহমান।