বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

কহিনুর, স্টাফ রিপোর্টারঃ  পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৭নং বগা ইউনিয়নে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
রবিবার  সকালের দিকে নিষিদ্ধ চায়না দুবরি জাল জব্দ করা হয় । পরে  দুপুরের দিকে  মোবাইল কোর্টের মাধ্যমে বাউফল উপজেলা মৎস্য অফিস কার্যালয়ের প্রধান ফটকে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ঐ ইউনিয়নে বিভিন্ন বর্ষাপ্লাবিত ধানক্ষেত, বিল ও খালে পরিচালিত অভিযানে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন,বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ । মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ জীবের ব্যাপক ক্ষতি হচ্ছে। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।