রাঙামাটিতে আ.লীগের ১০ নেতাসহ আটক ১৬

রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) মধ্যরাতে শহরের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে তাদের আটক করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ।

আটকরা হলেন- ১নং ওয়ার্ড যুবলীগের সদস্য মো. নুরুল হক (৫২), জেলা শ্রমিক লীগের সভাপতি মো. কবির (৫২), রাঙামাটি সদর কৃষক লীগের সহ-সভাপতি চম্পক দাশ (৫৪), ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. নিজাম উদ্দীন (৪২), যুবলীগ সদস্য মো. ইলিয়াছ (৩৫), লংগদু উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. ইসমাইল বেগ (৫৯), ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. জসিম (৩৮), ৯নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য মো. নয়ন (১৯), নানিয়ারচর থানা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মো. তারিকুল ইসলাম মিজান (৪৫) ও কাপ্তাই ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. রাসেল (৩৮)।

এছাড়া বিভিন্ন অভিযোগে শাহাদত হোসেন জীবন (৩২), রাম প্রসাদ শীল (৪৫), জাহিদুল ইসলাম বাবু (২৪), মো. সাইফুল ইসলাম (২৫), দুর্জয় কান্তি দে রিন্টু (২৬) ও হাফিজুর রহমান (২৯) নামে আরও ছয়জনকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে আইন প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।